৫ মে ২০২৬

নাইজেরিয়ায় আশুরার মিছিলে সেনাবাহিনীর গুলি ; নিহত ৯

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নাইজেরিয়ায় আশুরার মিছিলে সেনাবাহিনীর গুলি ; নিহত ৯

বিদেশ ডেস্ক: নাইজেরিয়ার সেনাবাহিনী আজ (মঙ্গলবার) পবিত্র আশুরা উপলক্ষে শোকার্ত মানুষের ওপর গুলি চালিয়ে অন্তত ৯ জনকে হত্যা করেছে। এছাড়া আহত হয়েছে আরো অনেকে। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কয়েকটি শহরে হামলার এ ঘটনা ঘটেছে। এছাড়া নাইজেরিয়ার সেনাবাহিনী টিয়ারশেল নিক্ষেপ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালিয়েছে। এর ফলেও অনেকে আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজধানী আবুজায় আজ আশুরার শোক মিছিল করতে দেওয়া হয় নি। শোকার্ত মানুষ যাতে একত্রিত হতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছিল নিরাপত্তা বাহিনী। গত বছরও নাইজেরিয়ার বিভিন্ন স্থানে আশুরার শোক মিছিলে হামলার ঘটনা ঘটেছে এবং বহু শোকার্ত মানুষ শহীদ হয়েছে।

এর আগে দ্য ইসলামিক হিউম্যান রাইটস কমিশন বা আইএইচআরসি সতর্ক করে বলেছিল, নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী শোক মিছিলে হামলার জন্য সব প্রস্তুতি গ্রহণ করেছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি