৫ মে ২০২৬

নাগরিকত্ব আইনের প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ বেড়েই চলছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নাগরিকত্ব আইনের প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ বেড়েই চলছে

বাংলাপ্রেস ডেস্ক: ধর্ম কোনো রাজ্যের বেড়াজালে আটকা থাকতে পারেনা বলে জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। এদিকে, বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ-সহিংসতা বেড়েই চলছে। রাজধানী নয়াদিল্লীতে বিশ্ববিদ্যালয়ের নাশকতার ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে শিক্ষার্থী নেই বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার নাগরিক সংশোধনী আইনকে চ্যালেঞ্জ করে করা মামলার শুনানিতে দেশটির সুপ্রিম কোর্ট জানায়, রাজ্য ভেদে ভাষার সীমাবদ্ধতা থাকতে পারে, তবে ধর্মের তা নেই। দেশটির আটটি রাজ্যেই হিন্দুরা সংখ্যালঘু বলে উল্লেখ করা হয়।

দেশের সরকার পারলেও বিচার-বিভাগ কোনো রাজ্যকে সংখ্যালঘু ঘোষণা করতে পারে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এদিকে, রবিবার দিল্লীর জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় তিন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। দুই জনকে সফদরজং হাসপাতালে ও একজনকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে এজাজ নামে এক শিক্ষার্থী বুকে এবং শোয়েব ও তানিম নামে দুই শিক্ষার্থী পায়ে গুলি লাগে। তারা এখন শংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশ খুব কাছ থেকে গুলি করেছে বলে অভিযোগ করেছেন আহতরা। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ আরো বেড়েছে। তবে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি