নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারতের প্রায় সব রাজ্যে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে অচলাবস্থা ভারতে। বিক্ষোভ চলছে প্রায় সব রাজ্যে। আসামে নিহত হয়েছে ৩ জন।
পুলিশ জানায়, এর মধ্যে একজন তেলবাহী লরী ড্রাইভার। বিক্ষোভকারিরা লরিতে আগুন দিলে তিনি প্রাণ হারান। অন্য দুজন কিভাবে মারা গেছেন তা এখনো জানা যায়নি। আসামে এখনও বন্ধ ইন্টারনেট পরিষেবা।
এদিকে সবচেয়ে বেশি উত্তপ্ত পশ্চিমবঙ্গ। বেশিরভাগ হামলা হয়েছে ট্রেনে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নিশ্চায়তা দিচ্ছেন বাংলায় এনআরসি বা নাগরিকত্ব আইন কোনটাই বাস্তবায়িত হবে না। এদিকে নাগরিকত্ব আইন নিয়ে বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকেছে মেঘালয় সরকার।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি