নাদিম হত্যা মামলা নেওয়া হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে : আইনমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক : জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার তদন্ত শেষে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আমি এ মৃত্যুর জন্য গভীর দুঃখ প্রকাশ করছি। আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। রাজধানীতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে রোববার সদ্য পদায়নকৃত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের জন্য আয়োজিত “১৫১তম রিফ্রেশার কোর্স” উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, আমি অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই, সমাজের প্রত্যেক অপরাধ গুরুত্বপূর্ণ। কিন্তু কিছু কিছু অপরাধ আছে যেগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। আমার মনে হয় এই যে হত্যাকাণ্ডটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।
আনিসুল হক বলেন, আপনাদের আশ্বস্ত করতে পারি এই বলে, তদন্ত শেষ হওয়ার পরে এই মামলা অবশ্যই দ্রুত বিচার ট্রাইব্যুনালে দ্রুত সময়ে ন্যায় বিচার এবং সুষ্ঠু বিচারের জন্য যেখানে নিয়ে যাওয়া উচিত সেখানেই নেওয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানা।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি