৪ মে ২০২৬

ম্যানচেস্টারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ম্যানচেস্টারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি সভা
হার্টফোর্ড প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ম্যানচেস্টার পাবলিক লাইব্রেরি প্রথমবারের মতো অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে গত ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এক প্রস্তুতি আয়োজন করেছে। ম্যানচেস্টার পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত উক্ত সভায় আগামী ২২ ফেব্রুয়ারি শনিবার ম্যানচেস্টার পাবলিক লাইব্রেরির হলরুমে দুপুর ২টা থেকে বিকেল পর্যন্ত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়। কানেকটিকাটের প্রবাসী বাংলাদেশি বিভিন্ন সংগঠনসহ নানা শ্রেনীপেশার মানুষ উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন টু জেনারেশন ইএসএল কোলাব্রেটিভ টাস্ক ফোর্স এর কো চেয়ারম্যান রোলান্ড এক্সেলসন। ম্যানচেস্টার অ্যাডাল্ট অ্যান্ড কন্টিন্যুয়িং এডুকেশন, ম্যানচেস্টার পাবলিক লাইব্রেরি, স্কুল রিডিনেস কাউন্সিল এবং ম্যানচেস্টারের প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিতব্য উক্ত অনুষ্ঠানে থাকবে অমর একুশের পটভূমিকায় বাংলা ভাষা ও সংস্কৃতির প্রভাব এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য বিশ্লেষণ। আলোচনায় অংশ নেবেন স্থানীয় কবি লেখক সাহিত্যিক ও সংস্কৃতিসেবীরা। অনুষ্ঠানে থাকবে দেশাত্ববোধ ও মাতৃভাষা নিয়ে শিশু কিশোরদের পরিবেশনা ও বড়দের গান। কানেকটিকাটের লেখক, সাহিত্যিক,কবি,শিল্পী ও সাংস্কৃতিপ্রেমীরা বিভিন্নভাবে বিদেশী বন্ধুদের সামনে বাংলাদেশের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরবেন। ম্যানচেস্টার অ্যাডাল্ট অ্যান্ড কন্টিন্যুয়িং এডুকেশনে কর্মরত বাংলাদেশি কর্মি সানজিদা নীরা ম্যানচেস্টার পাবলিক লাইব্রেরির অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য সমন্বয়ক হিসেবে কাজ করেছেন। প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন টু জেনারেশন ইএসএল কোলাব্রেটিভ টাস্ক ফোর্স এর কো চেয়ারম্যান রোলান্ড এক্সেলসন, লাইব্রেরিয়ান জেনিফার বার্টলেট, অ্যাডাল্ট অ্যান্ড কন্টিন্যুয়িং এডুকেশনে কর্মরত বাংলাদেশি কর্মি সানজিদা নীরা, স্থানীয় বাংলাদেশি ডেমোক্রাটিক নেতা মাসুদুর রহমান অপু, ছাবেদ সাথী, সাদ চৌধুরী বাবু, হারুন আহমেদ, বাহাউদ্দিন পিয়াল, তারেক আম্বিয়া, মোহাম্মদ রহমান তুহিন, টিপু আম্বিয়া, হাবিবুর রহমান, হেমন্ত পালমা ও সোহেলুর রহমান স্বপন প্রমুখ। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি