৫ মে ২০২৬

ম্যাডিসন স্কয়ারে মিনিটে ভাড়া ২ লাখ ৩৫ হাজার টাকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ম্যাডিসন স্কয়ারে মিনিটে ভাড়া ২ লাখ ৩৫ হাজার টাকা
নোমান ইবনে সাবিত: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে হয়ে গেল ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’। গত ৬ মে (শুক্রবার) সন্ধ্যা ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত মাত্র ৩ ঘন্টার এ কনসার্টের জন্য সরকারের আইসিটি মন্ত্রণালয়কে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে প্রতি মিনিটের জন্য ভাড়া গুনতে হচ্ছে ২ হাজার ৭ শত ৭৮ মার্কিন ডলার বা (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৩৫ হাজার টাকা)। ডেডস্পিনের দেওয়া তথ্যানুসারে, বর্তমান সময় ম্যাডিসন স্কয়ার গার্ডেনর কনসার্ট ভ্যেনুর ভাড়া ৫ লাখ মার্কিন ডলার বা (বর্তমান বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ৩২ লাখ ২০ হাজার টাকা)। ২০০৬ সালে একই কনসার্ট ভ্যেনুর ভাড়া ছিল ৪ লাখ মার্কিন ডলার বা (বর্তমান বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৪৫ লাখ ৭৬ হাজার টাকা)। গত ৬ মে (শুক্রবার) মাত্র ৩ ঘন্টার গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্টের জন্য সরকারের আইসিটি মন্ত্রণালয় বা আয়োজককে ভাড়া গুনতে হচ্ছে প্রায় ৫ লাখ মার্কিন ডলার (বর্তমান বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ৩২ লাখ ২০ হাজার টাকা।) সেই হিসেব অনুযায়ী ম্যাডিসন স্কয়ার গার্ডেনে প্রতি মিনিটের জন্য ভাড়া বাবদ গুনতে হচ্ছে ২ হাজার ৭ শত ৭৮ মার্কিন ডলার বা (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৩৫ হাজার টাকা)। অপর দিকে, ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের কনসার্ট ভ্যেনুর আসন সংখ্যা ২০ হাজার ৭ শত ৮৯টি। আসন প্রতি আসনের ভাড়ার মূল্য পড়েছে ২৪ দশমিক ৫ মার্কিন ডলার বা (বর্তমান বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৭৯ টাকা)। গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্টে প্রবেশের জন্য ৫০ ডলার থেকে ৪০০ ডলার পর্যন্ত টিকেটের মূল্য নির্ধারন করা হয়েছিল। বিনা মূল্যের টিকেটের পরিমান বাদ দিয়ে বিক্রিত ১৮ হাজার টিকেটে গড়ে ১০০ মার্কি ডলার করে ধরা হলে মোট আয় হয়েছে ১.৮ মিলিয়ন মার্কিন ডলার বা (বর্তমান বাংলাদেশি মুদ্রায় ১৫ কোটি ৫৫ লাখ ৯২ হাজার টাকা)। তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে থেকে এর কোন সঠিক হিসেব জানা যায়নি। ম্যাডিসন স্কয়ার গার্ডেন বাংলাদেশ কনসার্টের আয়-ব্যয়ের সঠিক তথ্য শিগগির প্রকাশ করা হবে একটি দায়িত্বশীল সূত্রে জানিয়েছেন। উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে হয়ে গেল ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’। এই কনসার্টে পারফর্ম করেছে বিশ্ববিখ্যাত ব্যান্ডদল স্করপিয়ন্স। সঙ্গে ছিল বাংলাদেশের চিরকুট। বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো ব্যান্ড নিউ ইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পারফর্ম করল। শুক্রবার নিউ ইয়র্কের স্থানীয় সময় রাত আটটায় ম্যাডিসন স্কয়ার গার্ডেন মঞ্চে ওঠে চিরকুট। জার্মানির বিশ্ববিখ্যাত ব্যান্ডদল স্করপিয়ন্স কনসার্টে উপচে পড়া দেশি-বিদেশি দর্শকশ্রোতাদের মুগ্ধ করতে পারলেও সে তুলনায় প্রবাসী বাংলাদেশি দর্শকশ্রোতাদের সন্তষ্ট করতে পারেনি বাংলাদেশের চিরকুট। স্থানীয় সময় শুক্রবার (৬ মে) অনুষ্ঠিত গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্টের শুরুতেই ইংরেজিতে শুভেচ্ছা বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি