৭ মে ২০২৬

ময়মনসিংহে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৩:০২ পিএম
ময়মনসিংহে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু

বাংলাপ্রেস ডেস্ক: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভালুকজান এলাকায় আলম এশিয়া পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে ঘুমন্ত চালক জুলহাস মিয়া (৩৫) মারা গেছেন।

সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ফুলবাড়িয়া থানার ওসি রোকনুজ্জামান জানান, কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সোমবার (১০ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া উপজেলা সদরের ভালুকজান এলাকায় আলম এশিয়া পরিবহণ নামের একটি বাসে আগুন দেয়। বাসটি পুড়ে যায়। এ সময় বাসে থাকা চালক জুলহাস মিয়া ঘটনাস্থলেই পুড়ে মারা যান।

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি