৪ মে ২০২৬

মুশফিককে বিসিবির কারণ দর্শানোর নোটিশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মুশফিককে বিসিবির কারণ দর্শানোর নোটিশ
বাংলাপ্রেস ডেস্ক: মুশফিকুর রহিমকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বিসিবি। পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি দলে না থাকা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে মন্তব্য করেছিলেন তিনি। সেটি তিনি কেন করেছেন, তার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের একটি সূত্র এটি নিশ্চিত করেছে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে নেই মুশফিক। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনকে মুশফিকের না থাকার ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, ‘আমাদের পরপর চারটি টেস্ট আছে। পাকিস্তান সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু। তার পরপরই নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ আছে। মুশফিক আমাদের অন্যতম সেরা ও গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমরা চাচ্ছি মুশফিক যেন সেরাটা দিতে পারে। এ জন্য টি-টোয়েন্টি সিরিজে ওকে বিশ্রাম দিয়েছি।’ মুশফিক নিজে অবশ্য দলে ডাক না পাওয়াকে ‘বিশ্রাম’ বলছেন না। বিভিন্ন সংবাদমাধ্যমে তিনি দাবি করেছেন, টি-টোয়েন্টি দল থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে, বিশ্রাম দেওয়া হয়নি। অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে নির্বাচকদের যোগাযোগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এসব মন্তব্য করে মুশফিক আচরণবিধি ভেঙেছেন বলেই মনে করছে বিসিবি। কারণ দর্শানোর নোটিশের জবাবে তাঁকে বলতে হবে, কেন ও কী কারণে সংবাদমাধ্যমকে এসব কথা তিনি বলেছেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি