মুশফিকের ইনজুরিতে যিনি টেস্ট দলে ডাক পেলেন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ-শ্রীলঙ্কার শেষ ওয়ানডেতে উইকেট কিপিং করতে গিয়ে আঙুলে চোট পান মুশফিকুর রহিম। এতে করে লঙ্কানদেন বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়েন এই অভিজ্ঞ ব্যটার। মুশফিক ছিটকে যাওয়ায় বিপাকে পড়ে বাংলাদেশ। অবশেষে তার বিকল্প হিসেবে প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেলেন তাওহিদ হৃদয়।
বুধবার (২০ মার্চ) মিরপুরের বিসিবি কার্যালয়ে নির্বাচক কমিটির সভা বসেছিল মুশফিকের বিকল্প ঠিক করতে। সূত্র জানিয়েছে, বিকল্প হিসেবে নির্বাচক কমিটি তাওহিদ হৃদয়কে টেস্ট দলে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) মধ্যেই হৃদয়ের সিলেটে দলের সঙ্গে যোগ দেয়ার কথা।
হৃদয়ের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় গত বছরের মার্চে। অভিষেকের পর থেকে বাংলাদেশ দলের হয়ে এখন পর্যন্ত ৩০টি ওয়ানডে এবং ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্ট দলে ডাক পাওয়ার পর এবার তার সামনে খুলে যাচ্ছে টেস্ট অভিষেকের দুয়ারও। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে আগামী শুক্রবার। চট্টগ্রামে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন হৃদয়।
এখনো টেস্ট অভিষেক না হলেও ১৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২০ ইনিংসে ৪৮.০৫ গড়ে হৃদয়ের রান ৯১৩। সেঞ্চুরি করেছেন ৩টি, আছে ডাবল সেঞ্চুরিও।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি