মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কার্যপরিধিতে যুক্ত হলো জুলাই অভ্যুত্থান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কার্যপরিধিতে যুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান। এজন্য মন্ত্রণালয় ও বিভাগগুলোর কার্যপরিধির রুলস অব বিজনেস সংশোধন করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
সংবিধানের অনুচ্ছেদ ৫৫-এর দফা (৬) এ প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করলেন-রুলসের সিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশনস)-এর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিধিতে নতুন একটি এন্ট্রি যুক্ত করা হয়েছে।
‘Matters relating to July Mass Uprising 2024’ অর্থাৎ ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-সম্পর্কিত বিষয়াদি’ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নতুন কর্ম পরিধিতে যুক্ত হয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হচ্ছে। সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম সাংবাদিকদের জানিয়েছেন, জুলাই অধিদপ্তর গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। এ সপ্তাহে অধিদপ্তর গঠন হয়ে যাবে। অধিদপ্তর করার নিরিখে একটি নীতিমালাও হয়েছে।
এ ছাড়া জুলাই অভ্যুত্থানে নিহতদের তালিকার গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। আহতদের তালিকাও প্রকাশের অপেক্ষায় রয়েছে। এ তালিকার ভিত্তিতে বিভিন্ন সহযোগিতা দেবে মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়। মূলত জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের অধীনে এ সহযোগিতা দেওয়া হবে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১২০ কোটি টাকা আত্মসাতের মামলায় মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার অভিনেতা
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি