৬ মে ২০২৬

মুক্তিযোদ্ধা দলের সমাবেশ স্থগিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
মুক্তিযোদ্ধা দলের সমাবেশ স্থগিত
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২১ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশ স্থগিত করা হয়েছে। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। তবে বিএনপি চেয়ারপারসনের অসুস্থতার কারণে এই সমাবেশ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত এ তথ্য জানান। তিনি বলেন, খালেদা জিয়ার অসুস্থতার কারণে আপাতত সমাবেশ স্থগিত করা হয়েছে। পরে সমাবেশের তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তিনি (খালেদা জিয়া) গত পরশু রাত থেকে অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তাঁর সমাবেশে অংশ নেওয়া বাতিল করা হয়েছে।’   বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি