৫ মে ২০২৬

মুক্তি পেলো সিনেমা 'রোহিঙ্গা’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মুক্তি পেলো সিনেমা 'রোহিঙ্গা’
বাংলাপ্রেস ডেস্ক: বলিউডে মুক্তি পেয়েছে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০ তানজিয়া জামান মিথিলার প্রথম সিনেমা ‘রোহিঙ্গা’। মানালি ও ত্রিপুরাসহ ভারতের বেশ কয়েকটি স্থানে সিনেমাটির শ্যুটিং হয়েছে। রোহিঙ্গা ও হিন্দি দুই ভাষায় নির্মিত হয়েছে সিনেমাটি। আর এজন্য রোহিঙ্গাদের ভাষা শিখতে হয়েছে মিথিলাকে। গত সোমবার (১৫ নভেম্বর) বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পেয়েছে অ্যাপল টিভিতে। সিনেমায় মিথিলার বিপরীতে অভিনয় করছেন ভুটানের চিত্রনায়ক স্যাঙ্গে, যিনি এর আগে সালমান খানের সিনেমা রাধে সিনেমায় খলচরিত্রে অভিনয় করেছেন। স্যাঙ্গে ও মিথিলা ছাড়া এ সিনেমার বেশিরভাগ শিল্পী, কলাকুশলীই বলিউডের। ২০২০ সালেই ছবিটির কাজ করেছিলেন মিথিলা। এরপর থেকেই সিনেমা মুক্তির জন্য অপেক্ষায় ছিলেন তিনি। রোহিঙ্গার মুক্তিতে উচ্ছসিত মিথিলা বলেন, রোহিঙ্গা বলিউডের অনুপাতে বেশ ভিন্নধারার একটি ছবি। সিনেমায় আমার চরিত্রের নাম হুসনে আরা। সিনেমায় বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের দুরবস্থার কথাই উঠে এসেছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি