মুজিববর্ষে ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস, ২ নারী এনজিও কর্মীর কারাদণ্ড
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে বঙ্গভূমি সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি এনজিওর নামে ২৭০০ গ্রাহকের প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। এ অভিযোগে সুমাইয়া জান্নাত ও ফাতেমা বেগম নামে দুই নারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মুজিব শতবর্ষের ঘর পাইয়ে দেবার আশ্বাস দিয়েও কয়েকজনের কাছ থেকে ৬০ হাজার টাকা নেন তারা।
মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
দণ্ডপ্রাপ্ত সুমাইয়া সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দক্ষিণ মান্দারী গ্রামের আনোয়ারের স্ত্রী ও ফাতেমা একই এলাকার শামছুর স্ত্রী।
এ বিষয়ে আরিফুর রহমান বলেন, একটা এনজিওর নাম করে ওই দুই নারী ২৭০০ গ্রাহকের প্রায় ১০ লাখ টাকা আত্মসাত করেছেন। এছাড়া তারা মুজিব শতবর্ষের সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে কয়েকজনের কাছ থেকে ৬০ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছেন।
তিনি আরও জানান, ভবানীগঞ্জ এলাকার কয়েকজন ভূক্তভোগী তাদেরকে আটক করে। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তারা দায় স্বীকার করেছে। তাদেরকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি