‘মুজিববাদের’ বিরুদ্ধে পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান নাহিদের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ‘ফ্যাসিবাদ ও মুজিববাদের’ বিরুদ্ধে পাড়া-মহল্লায়ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘গোপালগঞ্জে হামলা হয়েছে, তবে আরও দশ জায়গায় হামলা হলেও আমাদের দমন করা যাবে না। ফ্যাসিবাদ-মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে এবং পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলা হবে।’
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের সুপার মার্কেটে এনসিপির এক পথসভায় এসব কথা বলেন তিনি।
দেশের পুনর্গঠনের পথে আরও একটি বড় লড়াই আসছে বলে জানিয়ে নাহিদ বলেন, ‘সামনের এক নতুন বাংলাদেশ বিনির্মাণের সেই লড়াইয়ে মুন্সীগঞ্জ আমাদের সঙ্গে থাকবে, আমরা জানি। আমরা সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি।’
নদী ভাঙন, অবৈধ বালু দখলসহ স্থানীয় অনিয়ম বন্ধে কাজ করার আশ্বাস দেন তিনি। পাশাপাশি ভবিষ্যতের নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন।
এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘ফ্যাসিবাদ নির্মূল না হলে দেশ স্বাধীন হবে না। শুধু গোপালগঞ্জে নয়, যেখানেই ফ্যাসিবাদী সন্ত্রাসীরা থাকবে সেখানেই ঐক্যবদ্ধভাবে সবাইকে প্রতিরোধ করতে হবে।’
দেশের বাইরে থেকে যারা হত্যার পরিকল্পনা করছে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, ‘হাসিনার বিচার করতে হবে। তার মৃত্যুদণ্ড দেখে মরতে চাই।’
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘নেতানির্ভর নয়, নীতিনির্ভর রাষ্ট্র গড়ে তুলতে হবে। সব রাজনৈতিক দলকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ তিনি ৩ অগাস্ট জাতীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র’ আদায়ের ডাকও দেন।
পথসভা উপলক্ষে শহরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সভাস্থল এবং আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। সভার আগে শহীদ মিনার থেকে একটি পদযাত্রা সুপার মার্কেটের শহীদ চত্বরে এসে মিলিত হয়।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি