মসজিদ ও আরবি ভাষা ইনস্টিটিউট নির্মাণে ২০ মিলিয়ন ডলার বরাদ্দ সৌদির
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের বিভিন্ন শহরে ৮টি মসজিদ ও একটি আরবি ভাষা ইনস্টিটিউট নির্মাণের জন্য ২০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে সৌদি সরকার।
আজ রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ তথ্য জানিয়েছেন। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশে দায়িত্ব গ্রহণের জন্য সৌদি রাষ্ট্রদূতকে উষ্ণ শুভেচ্ছা জানান।তিনি আশা প্রকাশ করে বলেন, তাঁর মেয়াদকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূতের মেয়াদকালে সরকারের সহযোগিতার প্রতিশ্রুতিও দেন তিনি।বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের গভীরতার কথা উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করে এই সম্পর্ক আরো সম্প্রসারণের সুযোগ রয়েছে।
প্রধান উপদেষ্টা প্রস্তাব করেন, সৌদি আরব বাংলাদেশের ভূ-কৌশলগত অবস্থান, সস্তা শ্রম এবং দেশের সম্পদ ব্যবহার করে বাংলাদেশে তার উৎপাদন খাত প্রতিষ্ঠার কথা বিবেচনা করতে পারে।তিনি তেল শোধনাগার, স্বাস্থ্যসেবা খাত, স্বাস্থ্য শিক্ষা খাত এবং ওষুধ শিল্পসহ জ্বালানি খাতে সৌদি বিনিয়োগের আহ্বান জানান। এর জবাবে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে তার দেশের গভীর সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন, সৌদি বিনিয়োগকারী সংস্থা রেড সি গেটওয়ে টার্মিনাল পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে নিযুক্ত রয়েছে।
তিনি বলেন, সৌদি সরকার বাংলাদেশের বিভিন্ন শহরে ৮টি মসজিদ ও একটি আরবি ভাষা ইনস্টিটিউট নির্মাণের জন্য ২০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে।এদিকে আগামী অক্টোবরে রিয়াদে অনুষ্ঠিতব্য ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ ফোরামের ৯ম সভায় যোগদানের জন্য সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র হস্তান্তর করেন সৌদি রাষ্ট্রদূত।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি