৫ মে ২০২৬

মৃত্যুর গুজব না ছড়াতে ফারুকের পরিবারের আহ্বান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মৃত্যুর গুজব না ছড়াতে ফারুকের পরিবারের আহ্বান
বাংলাপ্রেস ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃহস্পতিবার চিত্রনায়ক আকবর হো‌সেন পাঠান ফারুকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তার পরিবারের পক্ষ থেকে গুজব না ছড়াতে অনুরোধ করা হয়েছে। বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার ছেলে রোশান হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার উন্নতির কথা জানান। তিনি বলেন, বাবার শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতি হয়েছে। তিনি আগের চেয়ে ভাল। গত দুইদিন ধরে সাড়া দিচ্ছেন। তাকে নিয়ে গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করছি। গত ২১ মার্চ থেকে রক্তে ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ ছড়িয়ে পড়ায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন ফারুক। সেখানে ডাক্তার লি’র অধীনে তার চিকিৎসা চলছে। এরআগে নিয়মিত চেকআপের জন্য স্ত্রীসহ ৪ মার্চ সিঙ্গাপুর গিয়েছিলেন এই নায়ক।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি