৮ মে ২০২৬

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে যুবক নিহত, আহত ৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে যুবক নিহত, আহত ৪
বাংলাপ্রেস ডেস্ক:  মৌলভীবাজারে একটি যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আল-আমিন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত আরো চারজন যাত্রী। শনিবার (২ আগস্ট) সকাল ১১টার দিকে সদর উপজেলার কনকপুর ইউনিয়নের সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের দুর্লভপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আল-আমিন নবীগঞ্জ উপজেলার ওমরপুর এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ‘হবিগঞ্জ এক্সপ্রেস’ নামের একটি বাস মৌলভীবাজার আসার পথে দুর্লভপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা পাঁচ যাত্রীর মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান।তিনি জানান, আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, দুর্ঘটনার পর সড়কে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ‍দিকে দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে।পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি