৪ মে ২০২৬

মোটা অংকের পারিশ্রমিক দাবি করেছেন শাহরুখ খান !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
মোটা অংকের পারিশ্রমিক দাবি করেছেন শাহরুখ খান !

বাংলাপ্রেস বিনোদন: এক সময়ে একতা কপূরের সিরিয়াল ‘কসৌটি জিন্দেগি কি’ ঝড় তুলেছিল টেলিভিশনে। আবার ড্রয়িং রুমে ফিরতে চলেছে অনুরাগ বসু আর প্রেরণা-র প্রেম কাহিনি। টিভির পর্দায় আবার শুরু হতে চলেছে সিরিয়ালটি। সিকোয়েল হিসেবে এই সিরিয়ালটির চিত্রনাট্য তৈরি করা হয়েছে। এই সিরিয়ালের সঙ্গে জড়িয়ে রয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানও।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এই সিরিয়ালের প্রোমোশনাল ভিডিওতে কাজ করেছেন এসআরকে। জানা গিয়েছে শাহরুখকে রাজি করাতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে একতা কপূরকে। কিন্তু শেষ পর্যন্ত জিতেন্দ্র-কন্যার ডাকে সাড়া দিয়েছেন কিং খান। আর এই প্রোমোশনাল ভিডিও-য় কাজ করার জন্য ৮ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন তিনি।

জানা গিয়েছে, প্রথমে একটি ভিডিও-তে কাজ করার কথা ছিল শাহরুখের। তার জন্য ৫ কোটি টাকা চেয়েছিলেন তিনি। তার পরে মোট তিনটি ভিডিও-তে কাজ করার প্রস্তাব দেন একতা। তখন আরও ৩ কোটি টাকা দাবি করেন বাদশা।

বাংলাপ্রেস/ আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি