৫ মে ২০২৬

মোদির নয়, মুজিববর্ষেরই বিরোধিতা করছে বিএনপি: কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মোদির নয়, মুজিববর্ষেরই বিরোধিতা করছে বিএনপি: কাদের

বাংলাপ্রেস ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিরোধিতা করতে গিয়ে বিএনপি মুজিববর্ষের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যৌথ সভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রক্তের বন্ধনে আবদ্ধ। ভারতের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের রাষ্ট্র নায়করা মুজিববর্ষে বাংলাদেশে আসবেন এ উদ্যোগ পছন্দ হচ্ছে না বলেই বিএনপি ও তাদের দোসররা অশুভ শক্তির পৃষ্ঠপোষকতা দিয়ে বিরোধী মহল তৈরি করেছে।

তিনি বলেন, মুজিববর্ষকে সামনে রেখে সাম্প্রদায়িক অপশক্তি আবার তৎপর হচ্ছে। মুজিববর্ষের কর্মসূচিকে এ অশুভ শক্তি যেন ক্ষতিগ্রস্ত করতে না পারে সেজন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এ সময় দিল্লির ঘটনাকে বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি