৫ মে ২০২৬

মোদির নাগরিকত্ব সনদ নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মোদির নাগরিকত্ব সনদ নেই

বাংলাপ্রেস ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাগরিকত্বের কোনো সনদ বা কাগজপত্র নেই। তবে তিনি জন্মসূত্রেই ভারতীয় নাগরিক এমনটাই জানিয়েছে ভারতীয় প্রধানমন্ত্রীর দফতর। তথ্য অধিকার আইনে (আরটিআই) নরেন্দ্র মোদির নাগরিকত্ব নিয়ে করা এক ব্যক্তির প্রশ্নের জবাবে এমনটিই জানায় মোদীর দফতর।

সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকরের পর তথ্য অধিকার আইনের মাধ্যমে চলতি বছর ১৭ জানুয়ারি মোদির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন শুভঙ্কর সরকার নামের এক ভারতীয় নাগরিক। তিনি জানতে চান প্রধানমন্ত্রীর নাগরিকত্বের সনদ আছে কি না।

আর এর জবাবে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের সচিব প্রবীণ কুমার জানান, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৩ ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জন্মসূত্রেই ভারতীয় নাগরিক।

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে দেশজুড়ে বিক্ষোভের মধ্যেই এই তথ্য চাঞ্চল্য তৈরি করেছে। বিশেষত আসামে কথিত নাগরিকপঞ্জিতে ঠাঁই না পাওয়ায় বহু মানুষকে বন্দিশিবিরে পাঠানো হয়েছে। যার ফলে প্রশ্ন উঠেছে, এরপর নাগরিকত্বের নথি চাওয়া হলে আমজনতাও যদি জন্মসূত্রে নাগরিকত্বের দাবি তোলে তা কি গ্রাহ্য হবে?

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে একাধিক বার জানিয়েছে, ২০১১ ও ২০১৫ সালের জাতীয় জনগণনা পঞ্জি প্রক্রিয়ার পর দেয়া পরিচয়পত্র যাদের কাছে নেই তারা নাগরিক নন। ভারতীয়দের একটি বড় অংশের কাছেই সেই পরিচয়পত্র নেই। ফলে বিরোধীরা প্রশ্ন ছুঁড়ে দিয়েছে তাহলে বিজেপি কাদের ভোটে জিতলো? অনাগরিকদের ভোটে কি? বিজেপি'র পক্ষ থেকে অবশ্য এর কোনো জবাব মেলেনি এখনো।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি