মোদি ট্রাম্পকে বাংলাদেশ নিয়ে তার দৃষ্টিভঙ্গি জানিয়েছেন : ভারত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ইমা এলিস: যুক্তরাষ্ট্র সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরেছেন। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি ওয়াশিংটনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই তথ্য জানান।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে ট্রাম্প ও মোদির বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন। ট্রাম্প ও মোদির বৈঠকে আলোচনার বিষয়বস্তু নিয়ে ওয়াশিংটনে সাংবাদিকদের ব্রিফ করেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিস্রি।
এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি জানান, বাংলাদেশ নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, প্রকৃতপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে তার উদ্বেগ এবং ভারত কীভাবে এই পরিস্থিতি দেখে তা জানিয়েছেন।’
বাংলাদেশ নিয়ে ভারতের প্রত্যাশার কথাও ট্রাম্পের কাছে মোদি তুলে ধরেছেন বলে জানান মিস্রি। তিনি বলেন, ‘আমরা আশা করি, বাংলাদেশের পরিস্থিতি এমন দিকে যাবে যাতে আমরা গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্কের দিকে যেতে পারি। কিন্তু সেখানকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে এবং প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সেই বিষয়গুলো তুলে ধরেছেন।’
এর আগে ট্রাম্প-মোদির বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয়। এক ভারতীয় সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করেন, ‘বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কী? কারণ, এটা স্পষ্ট যে, বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল।’
জবাবে ট্রাম্প বলেন, ‘বাংলাদেশের ক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন একটি বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী মোদি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সত্যি বলতে, শত শত বছর ধরে এই বিষয়টি নিয়ে কাজ চলছে। কিন্তু আমি বাংলাদেশ (প্রসঙ্গটি) প্রধানমন্ত্রীর (মোদি) কাছে ছেড়ে দিচ্ছি।’ তবে মোদি এই বিষয়ে পরে আর কোনো ব্যাখ্যা দেননি সাংবাদিক সম্মেলনে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১২০ কোটি টাকা আত্মসাতের মামলায় মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার অভিনেতা
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি