মোদি-বাইডেন বৈঠক, আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে তিন দিনের রাষ্ট্রীয় সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন করেছেন। একই সঙ্গে গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) কোয়াড সম্মেলনেও অংশ নেন নরেন্দ্র মোদি।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের দিলাওয়ারে বাইডেনের ব্যক্তিগত বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন মোদি। তবে তাদের মধ্যে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা প্রকাশ করা হয়নি।
এর আগেও গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর বাইডেনের সঙ্গে এক টেলিফোন আলাপে মোদি বাংলাদেশ প্রসঙ্গ তোলেন। ওই সময়ে তিনি আঞ্চলিক স্থিতিশীলতা ও বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার দিকগুলোয় যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন।
এদিকে বাইডেনের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে মোদি বলেন, বৈঠকটি বেশ সফল হয়েছে। তিনি আরও বলেন, সেখানে আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় আলোচনায় এসেছে।
মোদি ও বাইডেনের মধ্যে বৈঠকের বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে দিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসহ বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগিতা জোরদারে ভারত ও যুক্তরাষ্ট্র আরও ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
২১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি