৮ সেপ্টেম্বর ২০২৬

মোবাইল ফোন ও গাইড বই নিষিদ্ধ, পাঠ্যবইকে গুরুত্ব দিতে নির্দেশ ইউএনওর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পিএম
মোবাইল ফোন ও গাইড বই নিষিদ্ধ, পাঠ্যবইকে গুরুত্ব দিতে নির্দেশ ইউএনওর

দুলাল হক রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া উম্মুল মোমেনীন (হ.) খাদিজাতুল কোবরা (রা.) বালিকা দাখিল মাদরাসা পরিদর্শন করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলাউদ্দিন। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাদরাসা পরিদর্শনে গেলে শিক্ষকরা ফুলের তোড়া দিয়ে উপজেলা নির্বাহী অফিসারকে শুভেচ্ছা জানান। পরে তিনি মাদরাসার বিভিন্ন শ্রেণিকক্ষ, আশপাশের এলাকা ঘুরে দেখেন এবং সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। 

পরিদর্শনের শুরুতে ইউএনও শিক্ষার মানোন্নয়ন ও পাঠদানের গুণগত মান বৃদ্ধির বিভিন্ন পরিকল্পনা নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনার বর্তমান অবস্থা, বিভিন্ন সমস্যা ও দুর্বলতার ক্ষেত্রগুলো সম্পর্কে জানতে চান। এসব দুর্বলতা কাটিয়ে উঠতে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি। 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে মোবাইল ফোন ও গাইড বই না আনার নির্দেশনা দেন। পাশাপাশি মূল পাঠ্যবইকে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রতিটি বিষয়ের মৌলিক ধারণা ভালোভাবে আয়ত্ত করার ওপর গুরুত্বারোপ করেন। 

মাদরাসা পরিদর্শনকালে নবাগত ইউএনও আলাউদ্দিন শিক্ষক ও সংশ্লিষ্টদের বিভিন্ন বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তিনি শিক্ষার প্রসার, শিক্ষার মানোন্নয়ন এবং এলাকার জনস্বার্থসংশ্লিষ্ট যেকোনো উন্নয়নমূলক কাজে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন,

সুপারিনটেনডেন্ট দবিরুল ইসলাম, সভাপতি আবুল কাসেম,  প্রতিষ্ঠাতা দাতা সদস্য দবিরুল ইসলাম, সহ শিক্ষকবৃন্দ।

পরিদর্শন শেষে তিনি প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ ও সার্বিক কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি