৫ মে ২০২৬

মন্ত্রী নাজমুল হাসান পাপন কি বিসিবি সভাপতির দায়িত্বে থাকবেন?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
মন্ত্রী নাজমুল হাসান পাপন কি বিসিবি সভাপতির দায়িত্বে থাকবেন?
বাংলাপ্রেস ডেস্ক: কিশোরগঞ্জ থেকে টানা চতুর্থ মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।  তবে প্রথমবারের মতো মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) তার কাঁধে তুলে দেয়া হয় যুবও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। বুধবার (১০ জানুয়ারি) মন্ত্রী হিসেবে পাপনের নাম ঘোষিত হওয়ার পর থেকেই ক্রীড়াঙ্গনে আলোচনা তুঙ্গে বোর্ড সভাপতির পদটা কি তবে ছেড়েই দেবেন পাপন। আর যদি ছেড়েই দেন, তবে কে হবেন নতুন সভাপতি। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথ গ্রহণের আগে বঙ্গবভনে সাংবাদিকদের সঙ্গে বিসিবির দায়িত্বের ব্যাপারে কথা বলেন। সেখানেই তিনি জানান, চলতি মেয়াদ শেষ হওয়ার আগেই বিসিবির দায়িত্ব ছাড়ার চেষ্টা করবেন।  যদিও মন্ত্রীত্বের সঙ্গে বিসিবির সভাপতির দায়িত্ব পালন করতে আইনানুগ কোনো বাধ্যবাধকতা নেই।  বিসিবি সভাপতি হিসেবে আগামী বছরের আগস্ট পর্যন্ত মেয়াদ আছে পাপনের। মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরদিন শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে মুখোমুখি হন পাপন। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব ও বিসিবি সভাপতির পদ একই সঙ্গে চালানো নিয়ে পাপন বলেন, আইনে কোনো সমস্যা নেই এটাই হচ্ছে বড় কথা। কথা হচ্ছে একসঙ্গে যদি দুটোতে থাকি তাহলে স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে ক্রিকেটের প্রতি আমার দৃষ্টিটা একটু বেশি। এটা সকলের ধারণা এটা অস্বাভাবিক কিছু না। সরে গেলে তাই ভালো হবে। তাতে ওই সন্দেহটা থাকবে না। কারণ আমি প্রায়োরিটির ভিত্তিতে সবগুলোকে গুরুত্ব দিতে চাই। বিসিবি সভাপতি আরও জানান, দায়িত্ব ছেড়ে দেয়ার ক্ষেত্রে তিনি তাড়াহুড়ো করতে চান না। তাতে করে বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হতে পারে। কারণ আইসিসির অনেকগুলো নিয়ম ও প্রক্রিয়া আছে। সেজন্য বিসিবি সভাপতি পাপন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরে যেতে চান। তিনি বলেন, ইচ্ছে করলেই দায়িত্ব ছেড়ে দেয়া যায় না। আইসিসি চায় নির্বাচিত বোর্ডের মেয়াদটা শেষ হোক। আর একটা অপশন হচ্ছে, দায়িত্ব ছেড়ে দেওয়ার বিষয়ে আইসিসির সঙ্গে আলোচনা করা। এছাড়া আইসিসির চলতি কমিটির মেয়াদ শেষ হলেও দায়িত্ব ছেড়ে দেওয়া যেতে পারে।’ তিনি যদি কোন কারণে পদত্যাগ করেন তাহলে নতুন কারো বিসিবি সভাপতি হওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন পাপন। সেক্ষেত্রে বর্তমান যারা বোর্ড পরিচালক আছেন তাদের মধ্যে থেকে কেউ একজন বিসিবি সভাপতির দায়িত্ব পাবেন বলে উল্লেখ করেছেন তিনি। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি