৫ মে ২০২৬

মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে এনসিপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে এনসিপি

 

বাংলাপ্রেস ডেস্ক: আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফরমের মূল্য ন্যূনতম ১০ হাজার টাকা ষোষণা করা হয়েছে। তবে  জুলাইযোদ্ধা ও হতাহতদের জন্য ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে  দুই হাজার টাকা। এ ছাড়া অনলাইন এবং সরাসরি মনোনয়ন ফরম জমা দেওয়ার সুযোগ রাখছে এনসিপি।

বৃহস্পতিবার (৬ নভেম্বর)  বিকেলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব তথ্য জানায় দলটির ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’।


কমিটির প্রধান ও দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং কমিটির সেক্রেটারি ও দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা সাংবাদিকদের সামনে এসব তথ্য তুলে ধরেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জাতীয় নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে এনসিপি। ফরমের মূল্য ন্যূনতম ১০ হাজার টাকা ও জুলাইযোদ্ধা ও হতাহতদের জন্য ২ হাজার টাকা।’


আগামী ১৫ নভেম্বর এনসিপি প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।


তাসনিম জারা জানান, প্রার্থীরা তিনটি মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। কেন্দ্রীয় কার্যালয় থেকে সংগ্রহ করতে পারবে। অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ ও পূরণ করতে পারবেন। এ ছাড়া দুই মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন প্রার্থীরা।


আগামী নির্বাচনে বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘জুলাই সনদ, সংস্কার বাস্তবায়নের পক্ষে যদি বিএনপি অথবা জামায়াত যেই থাকে, তবে সেই যেকোনো একটি দলের সঙ্গে জোট হতে পারে।’ জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নে ৯ দলীয় রাজনীতিক জোট হওয়ার সম্ভাবনার কথাও জানান দলের শীর্ষ এই নেতা। 
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি