৮ মে ২০২৬

মণিপুরে বড় ধরনের সহিংসতা ঘটছে না: অমিত শাহ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
মণিপুরে বড় ধরনের সহিংসতা ঘটছে না: অমিত শাহ
বাংলাপ্রেস ডেস্ক: ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মণিপুরে খুব বড় ধরনের সহিংসতার ঘটনা এখন আর ঘটছে না। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির তৃতীয় মেয়াদের সরকারের ১০০ দিন পূর্ণ হওয়ার পরিপ্রেক্ষিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ৩ মাসে মণিপুরে বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। যদিও গত সপ্তাহের তিন দিনের সেই সহিংসতার কারণে এবং তার আগে উপর্যুপরি ড্রোন হামলা এবং পরে রকেট হামলার কারণে মণিপুরে অস্থিরতা সৃষ্টি হয়। ৭ দিনের সহিংসতায় অন্তত ১১ জন মারা যান। এর জেরে মণিপুরে কারফিউ জারি করা হয়। রাজ্যজুড়ে ইন্টারনেট বন্ধের পাশাপাশি বন্ধ রাখা হয় স্কুল-কলেজ। যদিও গতকাল থেকে চার জেলায় কারফিউ শিথিল করার পাশাপাশি ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে। তিনি বলেন, এ মুহূর্তে বিজেপি-শাসিত মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে পরিবর্তন করার কোনো পরিকল্পনা কেন্দ্র সরকারের নেই। তবে মুখ্যমন্ত্রীর ব্যর্থতা ও অপসারণ নিয়ে সংবাদ সম্মেলনে তাকে বারবার প্রশ্ন করা হলে তিনি বিরক্ত হন। সাংবাদিককে তর্ক করতে নিষেধ করেন তিনি। অমিত শাহ ‘মণিপুরের সমস্যার মূলে রয়েছে অনুপ্রবেশ। এ কারণে দেড় হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্তে বেড়া দেয়া শুরু করেছে সরকার। ৩০ কিলোমিটার পর্যন্ত সীমান্ত অঞ্চলে কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। আরও ১৫০০ কিলোমিটার পর্যন্ত সীমান্ত অঞ্চলে বেড়া দেয়ার জন্য বাজেট অনুমোদন করা হয়েছে।’ ফ্রি মুভমেন্ট রেজিম বাতিল করার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, সীমান্তের কাছাকাছি বসবাসকারী লোকজন কোনো নথি ছাড়াই একে অপরের অঞ্চলে ১৬ কিলোমিটার পর্যন্ত প্রবেশ করতে পারতেন। তবে এখন শুধু ভিসা নিয়েই মানুষ একে অপরের ভূখণ্ডে প্রবেশ করতে পারেন। রাজ্যের নিরাপত্তা পরিকাঠামোর ত্রুটিগুলো যথাযথভাবে ঠিক করা হয়েছে বলেও জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি