৮ মে ২০২৬

মিয়ানমারের আরেক রাজ্যের নিয়ন্ত্রণ নিলো বিদ্রোহীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
মিয়ানমারের আরেক রাজ্যের নিয়ন্ত্রণ নিলো বিদ্রোহীরা
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের দক্ষিণাঞ্চলের চিন রাজ্যটি দখলে নেয়ার দাবি করেছে দেশটির সামরিক জান্তাবিরোধী বিদ্রোহীরা। সোমবার (২৩ ডিসেম্বর) ওই অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী চিন ব্রাদারহুড এমন দাবি করেছে। খবর ইরাবতীর। চিন ব্রাদারহুড জানিয়েছে, গত রোববার মিনদাত ও কানপেটলেট শহর দুটির নিয়ন্ত্রণ নিয়েছে তারা। এর মাধ্যমে রাজ্যটির ৮০ শতাংশই মিয়ানমারের ক্ষমতাসীস জান্তা সরকারের হাতছাড়া হয়ে গেছে। চিন পশ্চিম মিয়ানমারের একটি রাজ্য। চিন রাজ্যের পূর্বে সাগাইং অঞ্চল ও ম্যাগওয়ে অঞ্চল। দক্ষিণে রাখাইন রাজ্য, দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, পশ্চিম ও উত্তরে যথাক্রমে ভারতের মিজোরাম ও মনিপুর রাজ্য অবস্থিত। পর্বত আচ্ছাদিত হওয়ার কারণে রাজ্যটির যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত। চিন মায়ানমারের সবচেয়ে দরিদ্র রাজ্যগুলোর মধ্যে অন্যতম। চিন ব্রাদারহুডের মুখপাত্র ইয়াও ম্যাং ইরাবতীকে জানান, সশস্ত্র এই বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমারের দক্ষিণাঞ্চল জান্তার কাছ থেকে মুক্ত করেছে। এখন বিদ্রোহীরা উত্তরাঞ্চলের ফালাম শহরে জান্তার সর্বশেষ অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছেন। তিনি জানান, রাজধানী হাক্কা, ফালাম, তেদিম ও থানটালাং শহরে জান্তার চলাচল সীমিত হয়ে গেছে। এর বাইরে পালেতাওয়া, মাতুপি, কানপেটলেট, মিনদাত মুক্ত হয়েছে। কানপেটলেট ও মিনদাত থেকে গত রোববার সকালে ১৩ জন রাজনৈতিক বন্দীকে মুক্ত করা হয়েছে। এর আগে গত শুক্রবার বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের আঞ্চলিক সেনা সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছিল রাজ্যটির জাতিগত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি