মিয়ানমারের সেনাপ্রধানকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক: রাখাইনে রোহিঙ্গা নিপীড়নে জড়িত থাকার প্রমাণ মেলায় মিয়ানমারের সেনাপ্রধানসহ চার কর্মকর্তা ও তাদের পরিবারের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন। বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
বার্মিজ সেনাপ্রধান মিং অং হলাইং, উপ-সেনাপ্রধান সোয়ে উইনসহ আরো দুই ব্রিগেডিয়ার জেনারেল ও তাদের পরিবারের ওপর এ নিষেধাজ্ঞা জারি হয়।
বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের প্রমাণ থাকা স্বত্ত্বেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি সেদেশের সরকার। এমনকি, রোহিঙ্গা নির্যাতনে জড়িত সেনা সদস্যদের কয়েক মাসের মধ্যেই কারাগার থেকে মুক্ত করে দেয়া হয়েছে।
উল্টো রোহিঙ্গা নিপীড়নের খবর বিশ্বের সামনে তুলে ধরায় দুই সাংবাদিককে কারাবন্দী করে রাখা হয় দিনের পর দিন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দাবি, এ নিষেধাজ্ঞার মধ্য দিয়ে প্রথম দেশ হিসেবে বার্মিজ সেনাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলো যুক্তরাষ্ট্র।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি