৫ মে ২০২৬

মিয়ানমারের সেনাপ্রধানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা আরোপ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মিয়ানমারের সেনাপ্রধানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা আরোপ

বাংলাপ্রেস ডেস্ক : মঙ্গলবার যুক্তরাষ্ট্র,রোহিঙ্গাদের গণহত্যার জন্য মিয়ানমারের সেনা প্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও কঠোর করেছে। এ দিকে মিয়ানমার জাতিসংঘের শীর্ষ আদালতে গণহত্যার অভিযোগের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থন করেছে।

জুলাই মাসেই যুক্তরাষ্ট্র, সে দেশের সামরিক বাহিনীর প্রধান মিন অং হ্ল্যাং ‘এর যুক্তরাষ্ট্র সফরের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কিন্তু মঙ্ঘরবারের পদক্ষেপ ছিল আরো কঠোর। এই নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রে তাঁর কোন সম্পদ থাকলে তার লেন দেন বন্ধ করা হয় এবং যুক্তরাষ্ট্রের যে কারও তাঁর সঙ্গে আর্থিক লেনদেনকে ফৌজদারি অপরাধ বলে গণ্য করা হয়।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ একই ধরণের নিষেধাজ্ঞা আরোপ করে মিয়ান্মারের তিন জন শীর্ষ কমান্ডার এবং অন্যান্য দেশের আরো ১৪ জনের বিরুদ্ধে।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রী স্টিভেন মানুচিন এক বিবুতিতে বলেন যুক্তরাষ্ট্র নিরাপরাধ অসামরিক জনগোষ্ঠির উপর কোন প্রকার নির্যাতন, অপহরণ, যৌন সহিংসতা কিংবা নির্মমতা সহ্য করবে না।

তিনি বলেন মানবাধিকার লংঘনের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে এবং মানবাধিকার লংঘনকারিরা যেখানেই তৎপর হোক না কেন আমরা তাদের জবাবদিহিতার সম্মুখীন করবো।

যুক্তরাষ্ট্র বলেছে যে মিন অন হ্ল্যাং ‘এর নেতৃত্বে সৈন্যদের বিরুদ্ধে গণধর্ষণ এবং যৌন নিপীড়নের বিশ্বাসযোগ্য খবর আছে।

যুক্তরাষ্ট্রের তরফ থেকে এই সর্বসাম্প্রতিক পদক্ষেপটি এমন এক সময় নেয়া হলো যখন মিয়ান্মারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচারিক আদালতে এই অভিযোগের শুনানি চলছে যে তারা ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লংঘন করেছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি