৫ মে ২০২৬

মিয়ানমারের সামরিক কলেজে বিদ্রোহীদের হামলা, নিহত ১৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মিয়ানমারের সামরিক কলেজে বিদ্রোহীদের হামলা, নিহত ১৫

বিদেশ ডেস্ক: মিয়ানমারের উত্তরে জাতিগত বিদ্রোহীরা সেনাবাহিনীর একটি কলেজসহ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। বৃহস্পতিবার এই হামলায় ১৫ জন নিহত হয়েছে।

সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, শান রাজ্যে পিইন উ লিউন এলাকার ডিফেন্স সার্ভিসেস টেকনোলজিক্যাল একাডেমি দ্য নর্দান অ্যালায়েন্স নামে সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট এই হামলা চালিয়েছে। জোটের পক্ষ থেকে এ হামলার দায় স্বীকার করা হয়েছে। এছাড়া আরো চারটি স্থানেও হামলা চালিয়েছে জোট।

সেনাবাহিনীর মুখপাত্র তুন তুন নিই জানিয়েছেন, নাউং চো শহরে বিদ্রোহীর সঙ্গে যুদ্ধ করছিল সেনারা। বিদ্রোহীরা গোকটুইন উপত্যকার ওপারে আরেকটি সেতু ধ্বংস করেছে এবং শহরের মাদক পুলিশের দপ্তরে অগ্নিসংযোগ করেছে।

অগ্নিনির্বাপন বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, শান রাজ্যের সবচেয়ে বড় শহর লাশিওর মহাসড়কের টোল গেটেও হামলার ঘটনা ঘটেছে।

টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে তুন তুন নিই বলেছেন, ‘তারা গোকটুইনে সাত সেনা সদস্যকে, টোল গেটে দুই সেনা এবং এক পুলিশ সদস্য ও এক বেসামরিক নাগরিককে হত্যা করেছে।’ সেনা কলেজে এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

নর্দান অ্যালায়েন্সের এক মুখপাত্র জানিয়েছেন,সাম্প্রতিক সেনা হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি