৫ মে ২০২৬

মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার অন্তর্বর্তী আদেশ আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার অন্তর্বর্তী আদেশ আজ

বাংলাপ্রেস ডেস্ক : জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা মামলার অন্তর্বর্তীকালীন আদেশ দেবেন আজ বৃহস্পতিবার। এই কথা জানিয়েছে গাম্বিয়ার বিচার মন্ত্রণালয় এক টুইট বার্তায়।

মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চলছে এমন অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে গাম্বিয়া। মামলায় বলা হয়, মিয়ানমার ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করেছে।

মিয়ানমারের রাখাইনে ২০১৭ সালের আগস্টে সেনা অভিযান শুরু হলে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। এই পরিস্থিতিতে গাম্বিয়া আরও ক্ষয়ক্ষতি ঠেকাতে অন্তর্বর্তীকালীন আদেশ দিতে আইসিজের কাছে আবেদন করে। এদিকে এই মামলা অনেক বছর ধরে চলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এই অন্তর্বর্তীকালীন আদেশকে আইনি প্রক্রিয়ার প্রাথমিক ধাপ হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে মিয়ানমারের রাখাইনে কোনও গণহত্যা হয়নি বরং কয়েকজন সেনা যুদ্ধাপরাধ করে থাকতে পারে বলে জানিয়েছে দেশটির সরকারের গঠিত স্বাধীন তদন্ত কমিশন (আইসিওই)। আইসিওই-এর তদন্তের পুরো প্রতিবেদন এখনও প্রকাশিত হয়নি। তবে সোমবার মিয়ানমারের প্রেসিডেন্টের কাছে তদন্তের সারসংক্ষেপ জমা দিয়েছে কমিশন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি