৫ মে ২০২৬

মিথিলাকে ‘সিমরন’ বললেন সৃজিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মিথিলাকে ‘সিমরন’ বললেন সৃজিত

বাংলাপ্রেস ডেস্ক: টালিউডের পরিচালক সৃজিত মুখার্জি ও রাফিয়াদ রশিদ মিথিলা গেল ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেছেন। বিয়ের পরদিনই তারা মধুচন্দ্রিমার উদ্দেশে পাড়ি দিলেন সুইজারল্যান্ড। উদ্দেশ্য শুধুই ‘হানিমুন’ নয়। ব্যক্তিগত দরকারের জন্যই মূলত সেখানে ভ্রমণ।

সোমবার সেখানে পৌঁছে মিথিলার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সৃজিত। ক্যাপশনে মজা করে লিখেছেন, ‘যা সিমরন যা, কর লে আপনি পিএইচডি।’

এরপরেই নেটিজেনদের মধ্যে হাসির রোল। এসআরকে (শাহরুখ খান) ফিভার থেকে তবে ছাড় পেলেন না পরিচালকও!

ব্লকবাস্টার হিট ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’-তে অমরেশ পুরির সেই বিখ্যাত সংলাপ একবিংশ শতকেও মানুষের মুখে মুখে। দুলহানিয়া তো এসে গিয়েছিলেন শুক্রবারেই... এবার ‘সিমরন’, থুড়ি মিথিলা গেলেন পিএইচডি করতে।

এদিকে রেজিস্ট্রির কিছুক্ষণ আগে ইনস্টাগ্রামে মিথিলার জন্য নিজের ছবিরই একটি গানের কয়েকটা লাইন পোস্ট করে সৃজিত লিখেছিলেন, ‘প্রথম আলোয় ফেরা, আঁধার পেরিয়ে এসে আমি অচেনা নদীর স্রোতে চেনা চেনা ঘাট দেখে নামি চেনা তবু চেনা নয়, এভাবেই স্রোত বয়ে যায় খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়...।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি