৫ মে ২০২৬

মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক আর নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক আর নেই

বাংলাপ্রেস ডেস্ক: মিশরের ক্ষমতাচ্যুত সাবেক রাষ্ট্রপতি হোসনি মোবারক মারা গেছেন।

মঙ্গলবার দেশটির কায়রো হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে গার্ডিয়ান।

আরব বসন্তের ধাক্কায় ২০১১ সালে টানা ১৮ দিনের তীব্র আন্দোলনের মুখে মোবারকের ৩০ বছরের কঠোর শাসনের অবসান ঘটে। ক্ষমতাচ্যুত হওয়ার দুই মাস পর ২০১১ সালের এপ্রিলে গ্রেপ্তার হন হোসনি মোবারক। তখন থেকেই তিনি কারাগারে বন্দি ছিলেন। পরে অসুস্থ হয়ে পড়লে কড়া নিরাপত্তায় সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকেন। অভ্যুত্থান চলাকালে বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ থেকে শীর্ষ আদালত তখন তাকে খালাস দেন। ২০১২ সালে একটি অভিযোগে মোবারককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল করলে উচ্চ আদালত পুনর্বিচারের নির্দেশ দেন। দুই বছর পর মামলাটি খারিজ করে দেন আদালত। এরপর গত ২ মার্চ আপিল আদালত তাকে হত্যাকাণ্ডের দায় থেকেও অব্যাহতি দেন। বেশিরভাগ অভিযোগ থেকে খালাস পান ২০১৭ সালে।

পুরো আরব বিশ্ব কাঁপিয়ে তোলা ওই গণ-অভ্যুত্থানে গদি হারানো নেতাদের মধ্যে মোবারকই প্রথম, যাকে নানা অভিযোগে বিচারের মুখোমুখি হতে হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি