৫ মে ২০২৬

‘মিস ওয়ার্ল্ডের’ স্বপ্নপূরণ!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
‘মিস ওয়ার্ল্ডের’ স্বপ্নপূরণ!

বাংলাপ্রেস ডেস্ক: মানসী ছিল্লার ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড’ এর মুকুট নিজের করে নেন। এরপর থেকেই তাকে নিয়ে সিনেমা বানানো হিড়িক পরে যায়। কিন্তু সব কিছু যেন তলিয়ে যায় সময়ের স্রোতে, তার অভিনয়ের স্বপ্ন আর পূরণ হলো না সে সময়। তবে অবশেষে তা সত্যি হলো। মুকুট জিতার প্রায় দুই বছর পরে অভিনয় করছেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস রাজা পৃথ্বীরাজ চৌহানকে নিয়ে সিনেমা নির্মাণ করছে। এই সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধবেন মানসী। তার চরিত্রের নাম সংযুক্তা।

পৃথ্বিরাজ নামের এই সিনেমা পরিচালনা করবেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদি। এর আগে চাণক্যকে নিয়ে ভারতীয় টিভি ধারাবাহিক এবং একাধিক পুরস্কার জয়ী সিনেমা পিঞ্জর পরিচালনা করেছেন।

তিনি বলেন, আমরা অনেক নতুন মুখের অডিশন নিয়েছি। আমাদের একজন রূপবতী ভারতীয় নায়িকা দরকার ছিল। কারণ সংযুক্তা শুধু একজন রূপবতী নারীই নয়, তিনি বেশ আত্মবিশ্বাসী ছিলেন। এই ধরনের ব্যক্তিত্বের সঙ্গে মিল রয়েছে এমন কাউকে আমরা চাইছিলাম এবং মানসী পেয়েছি।

মানসী বলেন, যশ রাজ ফিল্মসের মতো প্রযোজনা প্রতিষ্ঠানের নায়িকা হিসেবে সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি। এই পথচলায় যা শিখছি তা নিয়ে বেশ উচ্ছ্বসিত। রাজকুমারী সংযুক্তা চরিত্রে অভিনয় সত্যিই অনেক বড় দায়িত্ব। তার চরিত্রটি যথাযথ ফুটিয়ে তোলার সর্বাত্মক চেষ্টা করব।

২০২০ সালে দীপাবলি উপলক্ষে পৃথ্বিরাজ সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি