৫ মে ২০২৬

মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন টোনি-আন সিং

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন টোনি-আন সিং

বাংলাপ্রেস ডেস্ক: এ বছর মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন জ্যামাইকার সুন্দরী টোনি-আন সিং। দ্বিতীয় হয়েছেন ফরাসি সুন্দরী আর তৃতীয় ভারতের সুমন রাও। শনিবার লন্ডনে এ খেতাব ঘোষণা করা হয়। আয়োজনে বাংলাদেশের রাফাহ নানজিবা তোরসা অংশ নিলেও সেরা ৪০-এ স্থান করে নিতে পারেননি তিনি। তবে হেড টু হেড চ্যালেঞ্জ বিভাগে ১৯ নম্বর গ্রুপে বিজয়ী হন তিনি।

অপেক্ষার অবসান। ঘোষণা করা হলো মিস ওয়ার্ল্ড-২০১৯ প্রতিযোগিতার বিজয়িনীর নাম। খেতাব জেতেন ২৩ বছর বয়সী জ্যামাইকার টোনি-আন সিং।

দ্বিতীয় হন ফরাসি সুন্দরী এবং তৃতীয় স্থানে ভারত। গেলোবার সেরার মুকুট ঘরে আনলেও এবার তৃতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হয় ভারতকে। ভারতের হয়ে সেই সম্মানের স্থান ধরে রাখেন সুমন রাও।

জ্যামাইকা, ফ্রান্স এবং ভারত ছাড়াও সেরা পাঁচের তালিকায় উঠে এসেছে আরও দুটি দেশের নাম। ব্রাজিল এবং নাইজেরিয়া। প্রথম স্থান অর্জন করা টোনি জ্যামাইকায় মডেলিংয়ের সঙ্গে যুক্ত। এছাড়া তিনি ভালো গান করেন। পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্টেট বিশ্ববিদ্যালয়ে।

এ বছর চূড়ান্ত পর্বে উঠে আসে বিশ্বজুড়ে সেরা ৪০ সুন্দরীর নাম। প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সারা বিশ্ব থেকে মোট ১১১ জন সুন্দরী।

গেলো দুইবারের তুলনায় মিস ওয়ার্ল্ডের ৬৯তম আসরে খুব একটা ভালো ফল হয়নি বাংলাদেশের। রাফাহ নানজিবা তোরসা সেরা ৪০-এ জায়গা করে নিতে পারেননি। তবে হেড টু হেড চ্যালেঞ্জ রাউন্ডে ১৯ নম্বর গ্রুপে বিজয়ী হন তিনি। পরে হেড টু হেড চ্যালেঞ্জের ফাইনালে ভারতের সুমন রাওয়ের কাছে হেরে যান তোরসা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি