৬ মে ২০২৬

মির্জা ফখরুল নিজে জিয়ার লাশ দেখেছিলেন কি না -প্রশ্ন তথ্যমন্ত্রীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মির্জা ফখরুল নিজে জিয়ার লাশ দেখেছিলেন কি না -প্রশ্ন তথ্যমন্ত্রীর
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে জিয়াউর রহমানের লাশ দেখেছিলেন কি না - প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, মির্জা ফখরুল সাহেবকে আমি সম্মান করলেও ক্রমাগত মিথ্যা বলার কারণে জনগণ তাকে মিথ্যা ফখরুল বলছে। তিনি যে বার বার জিয়ার লাশের কথা বলছেন, আমার প্রশ্ন, তিনি কবরে জিয়ার লাশ নিজে দেখেছেন কি না! এ যেন স্কুল শিক্ষার্থীদের মিছিল হচ্ছে ধানমণ্ডিতে আর উত্তরায় বসে 'নওশাবা' কাল্পনিক বক্তব্য দিচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত আলোচনা সভা ও প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ প্রশ্ন রাখেন। এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসনে, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএ মান্নান কচি, যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-১৮ আসনের এমপি হাবিব হাসান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানাসহ মহানগর আওয়ামী লীগ ও ত্রাণ উপকমিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। শেষে সমবেত সাহায্যপ্রার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ। ড. হাছান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা করোনার শুরু থেকে জনগণের পাশে দাঁড়িয়েছে, অনেক নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন, আক্রান্ত হয়েছেন। অপরদিকে বিএনপি নেতারা করোনার প্রথম দফায় ত্রাণ বিতরণের ফটোসেশন করেছেন, দ্বিতীয় দফায় সেটিও করেননি।' বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি