মিনেম্যাটা কনভেনশন অন মার্কারি’র পক্ষভুক্ত হলো বাংলাদেশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত বাংলাদেশ সরকারের পক্ষে ‘মিনেম্যাটা কনভেনশন অন মার্কারি’র অনুসমর্থনপত্র জাতিসংঘের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৮ এপ্রিল) জাতিসংঘের পক্ষে এটি গ্রহণ করেন সংস্থাটির ট্রিটি বিভাগের প্রধান ডেভিড ন্যানোপোলোস। এই অনুসমর্থনপত্র দাখিলের মাধ্যমে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উপরোক্ত কনভেনশনের পক্ষভুক্ত (রাষ্ট্রীয় দল) হয়েছে।
‘মিনেম্যাটা কনভেনশন অন মার্কারি’র লক্ষ্য ও উদ্দশ্য হলো মানব স্বাস্থ্য এবং পরিবেশকে পারদ ও পারদযৌগের দূষণ হতে রক্ষা করা। পারদ দূষণ হ্রাসের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে কনভেনশনটি আমাদের পরিবেশ এবং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পারদ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন ১০টি রাসায়নিক পদার্থের মধ্যে অন্যতম। কনভেনশনে পক্ষভুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ এই পৃথিবী ও মানব জাতিকে পারদ দূষণ হতে বাঁচাতে গৃহীত বৈশ্বিক প্রচেষ্টার প্রতি তার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
উল্লেখ্য, ১০ অক্টোবর ২০১৩ সালে জাপানের কুমামোটোতে অনুষ্ঠিত কূটনৈতিক সম্মেলনে কনভেনশনটি স্বাক্ষরের জন্য সর্বপ্রথম উন্মুক্ত করা হয়েছিল। চুক্তিটি অনুসমর্থনের মাধ্যমে বাংলাদেশসহ ১৪১টি দেশ এই কনভেনশনের পক্ষভুক্ত হলো।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি