১২ সেপ্টেম্বর ২০২৬

মিলার সাবেক স্বামীর গায়ে দুর্বৃত্তের অ্যাসিড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মিলার সাবেক স্বামীর গায়ে দুর্বৃত্তের অ্যাসিড
বাংলাপ্রেস ডেস্ক: সংগীতশিল্পী মিলার সাবেক স্বামী পারভেজ সানজারি দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। ঢাকা মে‌ডি‌কেল ক‌লে‌জের বার্ন ও প্লা‌স্টিক সার্জা‌রির আবা‌সিক চি‌কিৎসক হোসাইন ইমাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে রোববার রাত ৮টার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরে পারভেজের গায়ে কে বা কারা অ্যাসিড ছুড়ে মারেন। ঢাকা মে‌ডি‌কেল ক‌লে‌জের চি‌কিৎসক হোসাইন ইমাম জানান, পার‌ভেজ মোটরসাইকেল চালানোর সময় তাঁর গা‌য়ে অ্যাসিড ছোড়া হ‌য়ে‌ছে। তাঁর হাত ও পা‌ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হ‌চ্ছে, পারভেজের শরী‌রের ৮ থে‌কে ১০ শতাংশ পুড়ে গেছে। পুড়ে যাওয়ার প‌রিমাণ আরও বাড়‌তে পারে বলে তিনি জানান। বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

Jalalabad Summer Bash


Jalalabad Summer Bash

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি