মিডিয়ায় ফিরছেন ফারিয়া শাহরিন
বাংলাপ্রেস ডেস্ক : লাক্স সুপারস্টার ফারিয়া শাহরিন এবার নতুন একটি বিজ্ঞাপনে ‘রান্না ঘরের রাণী’ হয়ে দর্শকদের সামনে আসছেন। এফডিসিতে বিজ্ঞাপনটির শুটিং শেষ হয়েছে। নির্মাণ করছেন রানা মাসুদ। এ বিজ্ঞাপনের জিঙ্গেল লিখেছেন নির্মাতা রানা মাসুদ এবং কণ্ঠ দিয়েছেন স্বরবর্ণ ব্যান্ডের নোবেল।
নির্মাতা জানান, রোববার এফডিসিতে শেষদিনের মতো শুটিং হলো। দু’বছর আগে ফারিয়া শাহরিন আমার নির্দেশনায় মিনা বাজারের বিজ্ঞাপনে কাজ করেছিলেন। এবার নতুন বিজ্ঞাপনে কাজ করলেন।আগামী মাসেই বিভিন্ন টিভিতে এটি প্রচার হবে। ‘এসকেবি কুকওয়ার’-এর তিনটি পণ্যের বিজ্ঞাপন নির্মিত হচ্ছে। ডিওপি হিসেবে আছেন রিংকন খান। নির্মাতা রানা মাসুদ জানালেন, বিজ্ঞাপনগুলোর মধ্যে কুকওয়ারের কাজ করেছেন ফারিয়া শাহরিন।
এ বিজ্ঞাপনের মাধ্যমে দীর্ঘদিন পর কাজে ফিরলেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ ফারিয়া শাহরিন। উচ্চশিক্ষার কারণে দীর্ঘদিন মালয়েশিয়াতে ছিলেন ফারিয়া শাহরিন। বর্তমানে তিনি লেখাপড়া শেষ করে দেশে ফিরেছেন। এখন স্থায়ীভাবে দেশেই থাকবেন। আগের মতো নিয়মিত কাজ করবেন।
ফারিয়া শাহরিন জানান, দু’বছর আগে তিনি ভিশন আয়রন মেশিনের বিজ্ঞাপনে কাজ করেছিলেন। নতুন করে এবার ‘এসকেবি কুকওয়ার’ এর বিজ্ঞাপনে কাজ করেছেন। তিনি আরও বলেন, ‘ জিঙ্গেল নির্ভর এ বিজ্ঞাপনে দেখা যাবে আমি রান্না ঘরের রানী। কম সময়ের মধ্যে বিজ্ঞাপনে দর্শকের মাঝে একটি ম্যাসেজ পৌঁছে দেয়া হয়েছে। কাজটি করতে পেরে আমি তৃপ্তি পেয়েছি।
ফারিয়া শাহরিন ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন। এরপর নাটক আর বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। বিশেষ করে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি