৪ মে ২০২৬

মি টু নিয়ে আসছেন তিশা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মি টু নিয়ে আসছেন তিশা

বিনোদন ডেস্ক: প্রতিনিয়ত বিভিন্ন ক্ষেত্রে নারীদের’কে যৌন হয়রানি করা যেনো সমাজে চিরায়ত এক নিয়মে পরিণত হয়েছে। এখন সমাজে বিভিন্ন বয়সী নারীরা নানভাবে যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। সেটা শিক্ষালয় হোক আর কর্মক্ষেত্র হোক – কোথাও আজ নারীরা নিরাপদ নয়। কোনো না কোনোভাবে মন্দ পুরুষের লালসার শিকার হচ্ছেন তারা।

এইতো কিছু দিন আগেই নারীদের এই যৌন নির্যাতনের শিকার হওয়া নিয়ে বেশ উত্তাল হয়েছিল হলিউ-বলিউড। যৌন নির্যাতন বিরোধী যে আন্দোলনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগে ‘মি টু মুভমেন্ট’ নামে ছড়িয়ে গিয়েছিলে বিশ্বব্যাপী।

দাপুটে কিছু নির্মাতা, প্রযোজক ও অভিনেতার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে আঙুল তুলেছিলেন বহু অভিনেত্রী। এর আঁচ কিছুটা হলেও লেগেছিলো বাংলাদেশেও। আর সেই মুভমেন্ট নিয়েই এবার ঈদে চ্যানেল আইয়ে আসছে নাটক ‘#মি টু’।

১৯৫২ এন্টারটেইনমেন্টের ব্যানারে এ নাটকটি নির্মাণ করেছেন সাজ্জাদ সুমন। নাটকটি লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, লুৎফুর রহমান জর্জ, শিমুল মোস্তফা প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি