১২ মে ২০২৬

মহেশপুরে ৮০ ভরি সোনার বারসহ পাচারকারী আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মহেশপুরে ৮০ ভরি সোনার বারসহ পাচারকারী আটক
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে আবারো ৮টি স্বর্ণের বারসহ (৮০ ভরি) হবিবুর রহমান নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৭ মার্চ) সকালে মহেশপুর সীমান্তের পুড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি মাগুরার জেলার কাদিরপাড়া গ্রামের আফসার উদ্দিন মোল্লার ছেলে। মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, উপজেলার পুড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে স্বর্ণ পাচারের জন্য ওই চোরাকারবারি সীমান্ত এলাকায় প্রবেশ করছিল। সংবাদ পেয়ে বিজিবি বিশেষ অভিযান চালায়। তিনি বলেন, স্থানীয় যাদবপুর বিওপির হাবিলদার শাহানুর আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে হবিবুর রহমানকে আটক করা হয়। এসময় তার কাছে কসটেপ দিয়ে মোড়ানো ৮০ ভরি ওজনের ৭২ লাখ চল্লিশ হাজার টাকা মুল্যের ৮টি স্বর্ণের বার পাওয়া যায়। শুল্ক ফাঁকি দিয়ে এ সব সোনা ভারতে পাচার করার জন্য সীমান্তে আনা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি