১২ মে ২০২৬

মহেশপুর সীমান্তে পাচারকারি আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মহেশপুর সীমান্তে পাচারকারি আটক
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাঁদ রতনপুর গ্রাম থেকে ৫ লাখ ৩৬ হাজার টাকা মুল্যের প্রায় সাড়ে ৪ কেজি রুপার গহনা উদ্ধার করেছে। এ সময় মহেশপুর ৫৮ কিজিরি হাতে আটক হয় পাচারকারী চাঁদ রতনপুর গ্রামের কুন্ডুল মালিতার ছেলে কামাল মালিতা। শনিবার দুপুরে বিজিবির সদস্যরা গোপন সুত্রে খবর পেয়ে এই অভিযান চালায়। মহেশপুর বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সামন্তা বিওপির নায়েব সুবেদার মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে একটি দল ছদ্মবেশ ধারণ করে চাঁদ রতনপুর গ্রামের একটি কবরস্থানে ওৎ পেতে বসে থাকে। সোর্সের দেয়া বর্ননামতে একটি লোক প্লাস্টিকের ব্যাগ নিয়ে ওই পথ দিয়ে যেতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। এ সময় লোকটি পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া রদিতয়ে আটক করতে সক্ষম হয়। আটকের পর লোকটি জানায় তার নাম কামাল মালিতা। সে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে এই রুপার গহনা যশোর শহরে শান্ত নামে আরেক ব্যক্তির কাছে পৌছে দিতে নিয়ে যাচ্ছিল। আটককৃত আসামি কামাল মালিতাকে শনিবার সন্ধ্যায় মহেশপুর থানায় সোপর্দ করে জব্দকৃত মালামাল ঝিনইদহ ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি