৯ মে ২০২৬

মহেশপুর সীমান্ত থেকে রোহিঙ্গা নারীসহ ১৭ জন আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
মহেশপুর সীমান্ত থেকে রোহিঙ্গা নারীসহ ১৭  জন আটক
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ রোহিঙ্গা নারীসহ ১৭জনকে আটক করেছে বিজিবি। মহেশপুরের সামন্তা, বাঘাডাঙ্গা ও খোশালপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্ণেল শাহ মোঃ আজিজুস শহীদ এ তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার রাতে মহেশপুর সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করে। এ সময় সীমান্ত এলাকা থেকে তিন রোহিঙ্গা নারী ও মাইক্রোবাস চালকসহ মোট ১৭ জনকে আটক করে বিজিবি। সীমান্তের দালালদের মাধ্যমে আটককৃত ১৫ নারীকে ভারতে পাচার করা হচ্ছিল। সঙ্গে এক দালাল ও মাইক্রো চালককেও আটক করে বিজিবি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করেছে। এদিকে অভিযোগ উঠেছে মহেশপুর একটি শক্তিশালী ধূড় পাচার সিন্ডিকেট গড়ে উঠেছে। তারা সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামের মাঠে ঘর তৈরী করে সেখানে পাচারের অপেক্ষায় থাকা ব্যক্তিদের রাখছে এবং সুযোগ বুঝে ভারতে পাচার করছে বলে অভিযোগ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি