১২ মে ২০২৬

মহেশপুর সীমান্ত থেকে নারী শিশুসহ ২৬ জন আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মহেশপুর সীমান্ত থেকে নারী শিশুসহ ২৬ জন আটক
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসা ও যাওয়ার সময় নারী ও শিশুসহ ২৬ জনকে আটক করেছে বিজিবি। শনিবার সকালে মহেশপুরের উপজেলার সামন্তা ও যাদবপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বাড়ি খুলনা, যশোর, বাগেরহাট, নড়াইলসহ দেশের বিভিন্ন স্থানে। ৫৮ বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশী অবৈধভাবে ভারতে যাওয়া ও আসার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেসময় সামন্তা সীমান্তের রুলিগ্রাম ও যাদবপুর সীমান্তের সোনাডাঙ্গা গ্রাম থেকে ৮ জন পুরুষ, ১১ জন নারী ও ৭ শিশুকে আটক করা হয়। পরে বিজিবির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি