১২ মে ২০২৬

মহেশপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ১৩ জন আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মহেশপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ১৩ জন আটক
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে আসা ও যাওয়ার সময় নারী ও শিশুসহ ১৩ জনকে আটক করেছে বিজিবি। সোমবার বিকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশী ভারত ও ভারতে থেকে আসার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। সেসময় মাটিলা সীমান্তের বাশবাড়িয়া গ্রাম থেকে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৯ জন ও মাটিলা গ্রামের মাঠ থেকে ভারতে থেকে বাংলাদেশ আসার অপরাধে ৪ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বাড়ী খুলনা, বাগেরহাট, নড়াইল, যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি