মহানবীকে অবমাননার প্রতিবাদে নিউ ইয়র্কে বিক্ষোভ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও হজরত আয়েশা (রা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র (সাসপেন্ডেড) নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের অবমাননাকর মন্তব্যের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। এ উপলক্ষে নিউ ইয়র্কে ব্রঙ্কসের নিরব রেস্টুরেন্টের সামনে বাংলা ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (৯ জুন) সংগঠনটি বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন।
সংগঠনের সহ-সভাপতি মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে এবং মাইন উদ্দিন নোটুর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বখতিয়ার রহমান খোকন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন. সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, সাংস্কৃতিক সম্পাদক মো. সোনার বলাই, সহ কোষাধ্যক্ষ ফয়সাল আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট ইমরান শাহ রন, খবির উদ্দিন আহমেদ, জাফর তালুকদার, মমতাজ মাস্টার, ইসলাম প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল স্টারলিং-বাংলাবাজার এলাকা প্রদক্ষিণ করে।
বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া।
বক্তারা বলেন, মহানবী (সা.) ও হজরত আয়েশা (রা.)কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিজেপির দু’নেতা নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত হেনেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ভারতের ইসলাম বিদ্বেষী বিজেপির ওই দু’নেতাকে অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি