৪ মে ২০২৬

মহামারিতে ৬০টি কর্মসংস্থানের সুযোগ করে মার্কিনীদের প্রশংসা পেলেন বাংলাদেশি সাব্বির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মহামারিতে ৬০টি কর্মসংস্থানের সুযোগ করে মার্কিনীদের প্রশংসা পেলেন বাংলাদেশি সাব্বির
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে করোনা মহামারিতে যখন প্রতিদিনেই হাজার হাজার মানুষ চাকুরি হারাচ্ছেন ঠিক তখনই নিজের ব্যবসা প্রতিষ্ঠানে নতুন ৬০টি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে মার্কিনীদের কাছে প্রশংসিত হলেন কানেকটিকাট অঙ্গরাজ্যের বাংলাদেশি ব্যবসায়ী মীর সাব্বির আহমেদ। সাম্প্রতি তিনি 'রুট সেভেন ট্রাভেল প্লাজা' নামের নতুন একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন। সেখানে ৬০ জন লোক কাজের সুযোগ পাবেন। কানেকটিকাটের স্টেট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল আগামী শনিবার (২৯ আগষ্ট) রুট সেভেন ট্রাভেল প্লাজা'র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। কানেকটিকাট প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও এএনজি পেট্রোলিয়াম কর্পোরেশনের প্রেসিডেন্ট/সিইও মীর সাব্বির আহমেদ জানান, রুট সেভেন ট্রাভেল প্লাজা'র মতো একটি বড় প্রতিষ্ঠান গড়ার তার দীর্ঘদিনের লক্ষ্য ছিল। সেই স্বপ্ন পূরণ হয়েছে। তিনি সবচেয়ে আনন্দিত যে এ প্রতিষ্ঠানে প্রায় ৬০ জন মানুষের নতুন কর্মসংস্থান হবে। এদের অধিকাংশই বাংলাদেশি। তিনি বলেন, রুট সেভেন ট্রাভেল প্লাজায় থাকছে সানোকো'র ২৪টি নজেল পয়েন্ট। এর মধ্যে ১৬ টি গ্যাস ও ৮টি ডিজেল। আগামী অক্টোবরে টেসলা ইলেক্ট্রোনিক ৮ চার্জিং স্টেশন বসবে। প্রায় ৯ হাজার ৬শ স্কোয়ার ফুটের এ প্রতিষ্ঠানের সোনিক রেস্টুরেন্টে-এ কাজ করবেন ৪০ জন, সানোকো গ্যাস ষ্টেশনে ১০ জন এবং এএনজি পেট্রোলিয়াম কর্পোরেশনে ১০ জন। এদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি বলে জানান সাব্বির। মীর সাব্বির জানান, করোনা মহামারিতে গত এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছিল ১৪ দশমিক ৭ শতাংশে। বর্তমান বেকারত্বের হার ১০ দশমিক ২। এপ্রিল মাসেই দেশটিতে চাকরি হারিয়েছেন ২ কোটির বেশি মানুষ। অর্থনীতিতে ধস নামার সাথে সাথে বেকারত্ব বৃদ্ধির এ হার ১৯৩০ সালের মহামন্দার পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে করোনা মহামারিতে যখন প্রতিদিনেই হাজার হাজার মানুষ চাকুরি হারাচ্ছেন ঠিক তখনই নিজের ব্যবসা প্রতিষ্ঠানে নতুন ৬০টি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করায় এটি মুলধারার রাজনীতিবিদদের নজর কেড়েছে। ফলে তার আমন্ত্রণে মার্কিন সিনেটর (কানেকটিকাট) রিচার্ড ব্লুমেন্থাল প্রতিষ্ঠানের উদ্বোধন করতে সম্মত হয়েছেন। আগামী শনিবার তিনি রুট সেভেন ট্রাভেল প্লাজা'র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কানেকটিকাটের ষ্টেট রিপ্রেজেন্টেটিভ বিল বাকবি ও নিউ মিলফোর্ড সিটি মেয়র পিট ব্যাস। কানেকটিকাটের প্রবাসীদের মধ্যে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনীপেশার বাংলাদেশিরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে তিনি উল্লেখ করেন। আগামী বছর ড্যানবুরি, বৃস্টল ও টোরিংটনে প্রত্যেকটি প্রায় একই ধরনের আরও তিনটি স্টেট অব দ্য আর্ট ট্রাভেল প্লাজা চালু করা হবে। এএনজি পেট্রোলিয়াম কর্পোরেশনের আওতাধীন এসব ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ইতোমধ্যে জমি ক্রয় এবং নির্মাণ কাজ শুরু হয়েছে। এসব প্রতিষ্ঠানে ব্যাপক সংখ্যক কর্মসংস্থানের সুযোগ হবে বলে উল্লেখ করেন মীর সাব্বির। কানেকটিকাটের প্রথম বাংলাদেশি ব্যবসায়ী হিসেবে মীর সাব্বির আহমেদ ও তার স্ত্রী নাজিয়া আহমেদ নিশি সোনিক রেস্টুরেন্ট ব্যবসার পরিচালনা করার জন্য ফ্র্যাঞ্চাইজের দায়িত্ব পেয়েছেন বলে জানান তিনি। মীর সাব্বির গত বছর কানেকটিকাটের নিউ মিলফোর্ডের ইকোনোমিক ডেভেলপমেন্টের কর্পোরেশনের পরিচালনা পরিষদের সদস্য নির্বাচিত হন। আগামী শনিবার (২৯ আগষ্ট) রুট সেভেন ট্রাভেল প্লাজা'র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ভেন্ডার (বিক্রেতা) বসবে। এছাড়াও প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশ সোসাইটি অব কানেকটিকাট (বিএসসি) পক্ষ থেকে বিনামুল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করবে বলে জানা গেছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি