মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, বিস্ফোরণের শব্দ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর মহাখালীতে যমুনা পেট্রোল পাম্প নামে একটি ফিলিং স্টেশনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ৩টি ইউনিট। আরও কয়েকটি ইউনিট রওনা হয়েছে বলে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে।
রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় রাওয়া ক্লাবের উল্টো পাশে আরজতপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আরও আটটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, মহাখালী ইউরেকা পেট্রোল পাম্পে আগুনের খবরে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি