৫ মে ২০২৬

‘মেয়েদের বলেছি, পিরিয়ড হলেও তোরা পূজা কর’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
‘মেয়েদের বলেছি, পিরিয়ড হলেও তোরা পূজা কর’

বাংলাপ্রেস ডেস্ক: সম্প্রতি ভারতের এক ধর্মগুরুর মুখে শোনা গেছে, পিরিয়ডের সময় মেয়েরা রান্না করলে পরের জন্মে কুকুর হবে। এ মন্তব্যের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে কয়েকদিন ধরেই ব্যাপক সমালোচানা চলছে।

ঠিক তেমন সময়েই এক বিস্ফোরক মন্তব্য করলেন কলকাতার সিরিয়ালে ‘হিরা-আম্মা’ খ্যাত অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাতকারে সোমা জানান, তার মেয়েদের তিনি পিরিয়ডের সময়ও পূজা করতে বলেছেন।

এ অভিনেত্রী বলেন, ‘আমার দুই মেয়ে। যদি আমি তাদের বিয়ে দিই বা তারা নিজেরা বিয়ে করে, আমি ওদের কন্যাদান করব না। মেয়েরা কি গরু যে দান করতে হবে? আগে জানলে আমার বাবা-মা শ্বশুর-শাশুড়ি, বর সবাইকে বোঝাতাম। আজ ভেবে দেখেছি, কিছু নিয়ম, সংস্কার আমার দিদিমা থেকে মা, মা থেকে আমি, তার পর আমার মেয়েদের মধ্যে চলে আসছে।’

কলকাতার ধারাবাহিকের এ জনপ্রিয় অভিনেত্রী বলেন, ‘আমরা শাস্ত্র পড়িনি। বড়রা যা বলেছে শুনে এসেছি। কিন্তু এখন আমি জানি মেয়েরা অশুচি নয়। আমার মেয়েদের তো বলেছি, তোদের পিরিয়ড হলেও তোরা পূজা কর।’

তবে পিরিয়ডের সময় এ অভিনেত্রী নিজে পূজা করেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনেক দিনের সংস্কার। এখনো ওই সময়ে ধূপটা ধরতে হাত কাঁপছে। কী সব শিখিয়ে পড়িয়ে নেওয়া হয় না? কে বলেছে মেয়েরা পূজা করতে পারে না? ভুল! সামাজিক আচার মেনেই যদি বিয়ে হয় তাহলে সিঁদুর দানের পর মেয়েও সেই সিঁদুর ছেলের কপালে পরাবে। তবেই তো একসঙ্গে থাকার অঙ্গীকার প্রতিষ্ঠিত হবে। এটা দুই হাজার কুড়ি! আজও এভাবে যদি না ভাবি তো আর কবে ভাবব?’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি