৭ মে ২০২৬

মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৬:০৮ এএম
মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

 


বাংলাপ্রেস ডেস্ক: মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত আবুল কালামের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মেট্রোরেলে সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও অ্যাডভোকেট তানভীর আহমেদ।


এর আগে, মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

গত রোববার (২৬ অক্টোবর) ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পিলার থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়লে আবুল কালাম নামে ওই ব্যক্তি নিহত হন। সোমবার তার মরদেহ শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠী গ্রামের বাড়িতে পৌঁছানোর পর জানাজা ও দাফন সম্পন্ন হয়।

উল্লেখ্য, এই মর্মান্তিক ঘটনায় সরকারের পক্ষ থেকে নিহত ব্যক্তির পরিবারকে পাঁচ লাখ টাকা এবং পরিবারের সদস্যকে মেট্রোরেলে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি